বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা যুদ্ধে ৬৫০ মার্কিন সেনা হতাহত: দাবি ইরানের ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ইরান বসতে চায়, আমি বলেছি ‘অনেক দেরি হয়ে গেছে’: ট্রাম্প চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের

শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ কক্সবাজারে শাকিব খান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং নিয়ে শ্রীলঙ্কায় ব্যস্ত সময় পার করছেন মেগাস্টার শাকিব খান। তবে শুটিং চলাকালেই বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসেন নায়ক।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে শাকিব খান প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে কোনো বিরতি না নিয়েই ব্যক্তিগত হেলিকপ্টারে করে সরাসরি কক্সবাজারের উদ্দেশে রওনা দেন এই মেগাস্টার।

শাকিব খানের কক্সবাজারে পৌঁছানোর মুহূর্তের ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসকে ফিল্মসের অফিশিয়াল পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শাকিব খান হেলিকপ্টার থেকে নামার পর তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। শাকিব খান নিজেও তার ভেরিফায়েড পেজ থেকে হেলিকপ্টারে চড়ার স্থিরচিত্র ও ভিডিও শেয়ার করেছেন।

শাকিবের হঠাৎ এই সফর ঘিরে ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই ধারণা করেছিলেন নতুন কোনো সিনেমা বা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য এই সফর। তবে শোনা যাচ্ছে, দেশের শীর্ষস্থানীয় একটি শিল্পপ্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রতিষ্ঠানটির আয়োজিত একটি ইভেন্টে অংশ নিতেই এই সফর।

এদিকে, শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমে জানিয়েছে, সফরটি মাত্র এক দিনের। নির্ধারিত অনুষ্ঠান শেষে শুক্রবার বিকেলেই আবারও শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে পৌঁছে তিনি ‘প্রিন্স’ সিনেমার বাকি অংশের শুটিংয়ে অংশ নেবেন।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com