ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ Logo জামায়াত এমপির জামাতাসহ তিনজন কারাগারে, রিমান্ডে ৩ Logo রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন Logo গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায় Logo ৭ দিনেই ডেঙ্গু কেড়ে নিল ৪৪ প্রাণ Logo বিস্ফোরক এক সেঞ্চুরিতে ১৮ ধাপ ওপরে শ্রেয়াস আইয়ার Logo পুত্রবধূর বিরুদ্ধে বালতির আঘাতে শাশুড়ির হত্যার অভিযোগ Logo ইরান যুদ্ধে ৮১ ফাইটার, ড্রোন ও হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র Logo পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ Logo মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জেে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ বৃদ্ধ গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মতি মিয়া (৫০) ও হাছু মিয়া (৬০) নামের দুই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে পাকুন্দিয়া থানার আদিত্যপাশা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপরে পাকুন্দিয়া থানার আদিত্যপাশা এলাকায় ওই শিশুটি বাড়ির পাশে গরু-ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় ইসমাঈলের সেচ মেশিনের পাশে গেলে আগে থেকে ধান কাটতে থাকা হাছু মিয়া শিশুটির পাশে যায় এবং বিভিন্ন গল্প করতে থাকে। এক পর্যায়ে সে ধর্ষণের চেষ্টা চালায়।

এসব দেখে পাশের জমিতে কাজ করতে থাকা মতি মিয়া এগিয়ে এলে হাছু মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরে মতি মিয়াও শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণ চেষ্টা চালায় এবং এসব ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এদিকে শুক্রবার শিশুটি পুনরায় একই জায়গায় ঘাস কাটতে গেলে হাছু মিয়া আবারও শিশুটির পিছু নেয়। শিশুটি পরে ভয়ে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় অভিযোগ দায়ের করার পর রাতেই অভিযুক্ত হাছু মিয়া ও মতি মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগ পাওয়া পর আসামি গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ

কিশোরগঞ্জেে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫