রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না : আবুল কালাম

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না। 

বিশ্বকাপে বিভিন্ন দেশের খেলতে না যাওয়ার উদাহরণ টেনে এক বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে’-বাংলাদেশকে এমন কথা জানিয়ে সিদ্ধান্ত দিতে একদিন সময় দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। এরই প্রেক্ষিতে আবুল কালাম আজাদ এমন মন্তব্য করেন। 

তিনি বলেন, অস্ট্রেলিয়া তো ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কা খেলতে যায়নি, ইংল্যান্ড জিম্বাবুয়েতে খেলতে যায়নি, নিউজিল্যান্ড কানাডাতে খেলতে যায়নি। এতে কি তাদের ক্রিকেট থেমে গেছে, নাকি বন্ধ হয়ে গেছে? বাংলাদেশ যদি একটা বিশ্বকাপ না খেলে বাংলাদেশের ক্রিকেটও বন্ধ হবে না।

এদিকে, নিরাপত্তা শঙ্কাকে কেন্দ্র করে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে জানায়, বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেয়- বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে এবং সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com