ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের Logo শচীনকে ছাড়িয়ে রুটের নতুন ইতিহাস Logo স্ত্রী পাশে থাকা সত্ত্বেও ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ভাইরাল Logo শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক Logo বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের Logo জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সময় ওয়াকআউট করল ইরান Logo জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

৭ জেলায় আজ সমাবেশ করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ সাত জেলায় সমাবেশে যোগ দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 

বিএনপি সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রচারণায় নেমেই তারেক রহমান আজ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন।

তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকালে সিলেটে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

এরপর দুপুর ১টায় মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় দুপুর আড়াইটার দিকে যোগ দেবেন।

এরপর বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যাবেন তারেক রহমান। সেখান থেকে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে বিকেল ৫টায় জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এ ছাড়া একই দিন সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কের কাছে জনসভায় যাবেন তারেক রহমান। সেখান থেকে রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে গতকাল বুধবার রাতে সিলেটে যান তারেক রহমান। রাত ৮টায় বিজি-২২৭ বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সেখান থেকে সড়ক পথে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান বিএনপি চেয়ারম্যান। সেখানে কার্যক্রম শেষে খাদিমনগরে হজরত শাহ পরাণ (রহ.)-এর মাজারে যান। দুই মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে রাত্রিযাপন করেন তারেক রহমান।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

৭ জেলায় আজ সমাবেশ করবেন তারেক রহমান

আপডেট সময় ১২:১৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬