রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

বিকেলে ক্রিকেটারদের ডেকেছেন ক্রীড়া উপদেষ্টা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ড। আইসিসি ও বিসিবির মধ্যে কয়েক দফা বৈঠকের পর আইসিসির জরুরি সভা শেষে, ভারতের মাটিতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশকে সিদ্ধান্ত জানাতে একদিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে আজ বৃহস্পতিবার বসার কথা রয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। তথ্যটি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

ক্রিকবাজ জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান পরিস্থিতি অবহিত করতে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বসবেন। সেখানে নেওয়া হবে ক্রিকেটারদের মতামতও।

এর আগে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস জানিয়েছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে ক্রিকেটারদের কোনো মতামত নেওয়া হয়নি।

সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com