বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

‘তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে’

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

ঢালিউডের সেই চিরচেনা রঙিন পর্দা থেকে চিরবিদায় নিলেন কিংবদন্তি অভিনেতা ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ। দীর্ঘ দিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই শেষে ৮২ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল।

জাভেদের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন বর্তমান সময়ের ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় শাকিব খান এই বর্ষীয়ান অভিনেতাকে ‘অভিভাবক’ হিসেবে উল্লেখ করেন।

শাকিব খান তার পোস্টে লিখেছেন, ‘চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।’

ইলিয়াস জাভেদ কেবল পর্দায় উপস্থিত হয়েই দর্শকদের মুগ্ধ করেননি, বরং নিজের নাচের জাদুকরী ছন্দে কয়েক দশক ধরে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন। শাকিব খানের মতে, শারীরিক প্রস্থান ঘটলেও জাভেদের কাজ ও কর্মময় জীবন তাকে অমর করে রাখবে।

শাকিবের কথায়, ‘তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাঁকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

ষাট ও সত্তরের দশকের দাপুটে এই নায়ক মূলত তার সুনিপুণ নৃত্যশৈলীর মাধ্যমে ঢালিউডে এক ভিন্ন মাত্রা যোগ করেছিলেন। ‘নিশান’, ‘নরম গরম’, ‘তিন রাজকন্যা’র মতো অসংখ্য কালজয়ী সিনেমায় তার অভিনয় ও নাচ আজও দর্শকদের মনে অম্লান। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র পরিবার।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com