শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

ইলিয়াস জাভেদের মৃত্যুতে বাচসাসের শোক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নন্দিত এই অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। সংগঠনের দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া স্বাক্ষরিত এক শোকবার্তায় এই শোক জানানো হয়।

শোকবার্তায় বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, গুণী অভিনেতা ইলিয়াস জাভেদের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো, তা আর কখনো পূরণ হওয়ার নয়। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বার্তায় আরো বলা হয়, ইলিয়াস জাভেদ শুধু আমাদের স্বজনই নন, অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দেশ ও দেশের মানুষকে আজীবন ঋণী করে রেখে গেছেন।

১৯৬৪ সালে উর্দু চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’-এর মাধ্যমে নায়ক হিসেবে রুপালি পর্দায় অভিষেক ঘটে ইলিয়াস জাভেদের। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ারে আসে বড় মোড়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে ‘ড্যান্সিং হিরো’ হিসেবে স্থায়ী আসন করে নেন তিনি।

সত্তর ও আশির দশকের দর্শকদের কাছে ইলিয়াস জাভেদ মানেই ছিল পর্দা কাঁপানো নাচ, অ্যাকশন আর ক্যারিশমার অনন্য মেলবন্ধন। তার প্রয়াণে বাংলা চলচ্চিত্রের একটি উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com