বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিরসরাই-সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুই উপজেলার তিনটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন দুপুর আনুমানিক ১২টার দিকে সরোয়ার আলম (৩৫) নামক এক শ্রমিক নামাজ পড়ার উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকায় রাস্তা পার হচ্ছিলেন।

এসময় ঢাকামুখী দ্রুতগামী একটি ডাম্পট্রাক তাকে চাপা দিয়ে চৌধুরী মার্কেটের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন এলাকার বাসিন্দা সারোয়ার আলম মারা যান।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মচিন্দ্রলাল ত্রিপুরা বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে আটকে থাকা চালককে উদ্ধার করেছি।

এই ঘটনায় নিহত শ্রমিক ওই এলাকার বাঁশবাড়িয়া ইউনিয়নে অবস্থিত ইউনিটেক্স স্পিনিং মিলে মেইন্টেনেন্স সেকশনে কাজ করে আসছিলেন।

অপরদিকে একই দিন সকালে মো. আবসার আলী (৫৩) নামক এক ব্যক্তি উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরার ইলিয়াছ পেট্রোল পাম্প এলাকার একটি চায়ের দোকানে নাশতা করতে বসেছিলেন। এসময় একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় তিনি ঘটনাস্থলে নিহত হন।

এছাড়া বেলা ১১টার দিকে মিরসরাইয়ের হাদি ফকিরহাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বাজার থেকে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাশেম উপজেলার খৈয়াছরা ইউনিয়নের উত্তর গাছবাড়িয়া গ্রামের হোসেন মাস্টার বাড়ির এবাদুর রহমানের ছেলে।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com