ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক Logo রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

ক্ষমতায় গেলে নিজেদের রাজা-বাদশা মনে করবেন না : শ্রম উপদেষ্টা

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যারা শাসন ব্যবস্থায় বা ক্ষমতায় আসবেন, তারা যেন নিজেদের রাজা-বাদশা মনে না করেন। আপনি যদি হ্যাঁ ভোট না দেন, আমরা মনে করি আপনি একটি সেঞ্চুরি মিস করবেন।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে প্রশাসনের আয়োজনে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা হচ্ছে সুন্দর একটি নির্বাচন। সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করুক। আমাদের দায়িত্ব যতটুকু ছিল আমরা শেষ করে চলে যেতে চাই।

তিনি বলেন, নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারের সেভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয়। কোনো রাজনৈতিক দল যদি প্রকাশ্যে না ভোটের পক্ষে বলে থাকে, এটার বিবেচনা করবেন ভোটাররা। তাহলে এই রাজনৈতিক দলের উদ্দেশ্য কী?

সাখাওয়াত হোসেন বলেন, আপনি যদি হ্যাঁ ভোট না দেন আমরা মনে করি একটি সেঞ্চুরি মিস করা। আমরা চাই না হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটুক। ক্ষমতায় থেকে যারা অপব্যবহার করতে চাইবে তারা না ভোটের পক্ষে থাকবে। দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হলে হ্যাঁ ভোট দেওয়ার মালিক জনগণ কোন দল কী বলল সেটি নয়।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

ক্ষমতায় গেলে নিজেদের রাজা-বাদশা মনে করবেন না : শ্রম উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬