ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালপুরে সড়কে অপরিকল্পিত বাজার, ভোগান্তিতে মানুষ Logo চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট Logo শরীরচর্চার পর আরামের পোশাকে ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ Logo সেরেনার কীর্তি ছুঁয়ে হ্যাটট্রিকের পথে সাবালেঙ্কা Logo ফোন পকেটে রাখার সঠিক নিয়ম জানেন না বেশিরভাগ মানুষ Logo ‘সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য’ Logo গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায় Logo দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Logo নাচের মঞ্চ থেকে যুদ্ধক্ষেত্রে, হিউম্যানয়েড রোবট প্রস্তুত করছে চীন Logo জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২ বছর পর ফের বেতনজট

তারা আমাদের মা-বোনের গায়েও হামলা করেছে, তাদের কি মা-বোন নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গতকাল অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের আবদ্ধ করে রেখেছে। কোনো ব্যক্তি বা দলের কোনো মব সৃষ্টি করার এখতিয়ার নাই, আমরা এই নোংরা মবের নিন্দা জানাই। আমরা দেখতে চাই মব যেন এখানেই শেষ হয়। দেশের মানুষ এখন অনেক সচেতন, মব করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, তারা গতকাল শুধু ভাইদের গায়ে নয়, আমাদের মা-বোনদের গায়েও হামলা করেছে। আমরা এর তিব্র নিন্দা জানাই। ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? তাদের ঘরে কি মা-বোন নেই? আমরা আর এ ধরনের নোংরা অবস্থা দেখতে চাই না।

তিনি বলেন, সবাই জনগণের কাছে নিজের মতো অঙ্গীকার ও কার্যক্রম নিয়ে যাবে, জনগণ তাদের অতীত-বর্তমান চিন্তা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চাই। আমি ৩০০ আসনের প্রার্থীদের অনুরোধ করবো- দয়া করে মানুষকে স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে দিন।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনারা যে অঙ্গীকার নিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে, আপনাদের দায়িত্ব পালন করুন। সবার জন্য সমতল মাঠ দিতে হবে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

লালপুরে সড়কে অপরিকল্পিত বাজার, ভোগান্তিতে মানুষ

তারা আমাদের মা-বোনের গায়েও হামলা করেছে, তাদের কি মা-বোন নেই

আপডেট সময় ০৩:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬