ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের পেট্রল পাম্প ভাঙচুর Logo বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার আ.লীগ নেতা গ্রেপ্তার Logo ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার Logo একসঙ্গে ৬০ হাজার কর্মীকে বিদায়ের সুযোগ, ব্যাখ্যায় মাইক্রোসফট সিইও Logo হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তিন তেলবাহী ট্যাংকারে আগুন Logo মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ Logo রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ Logo বিক্ষুব্ধ সাগর, উপকূলে শঙ্কার ছায়া: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ Logo অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন Logo ‘আলো আসবেই’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি ১০ তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্ল্যাটটির গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহত চার জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সাড়ে ৮ টার দিকে আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রিপোর্ট লেখা পর্যন্ত দগ্ধ ব্যক্তিদের পরিচয় ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের পেট্রল পাম্প ভাঙচুর

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

আপডেট সময় ০৯:৩৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬