ঢাকা ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মার্কিন নির্বাচনে ৫০ কোটি ডলার খরচ করে অনুতপ্ত ইলন মাস্ক Logo গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা Logo জাতীয় বুক অ্যাওয়ার্ড জয়ী ‘হুনা’: ছয় বছরের বন্দিজীবন নিয়ে লেখা বইয়ের জন্য পুরস্কৃত আবদেলরহমান এলগেন্ডি। Logo সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? জেনে নিন ৫ লক্ষণ Logo ১৭৩ রানের জুটিতে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর Logo সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রম চলছে Logo ফের মা হচ্ছেন কিয়ারা Logo রংপুরে একে একে পুড়লো ৩ বাস, অভিযোগ আ.লীগের বিরুদ্ধে Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন Logo ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

গাজীপুরের বিভিন্ন এলাকায় সম্ভাব্য শ্রমিক আন্দোলন ঠেকাতে আজ ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ওই জেলার ৫০টি কারখানা স্থায়ীভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়।

সরেজমিনে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষের যাতায়াত কমে গেছে। ফলে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান তেমনভাবে খোলেনি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন গণমাধ্যমকে জানান, ভোগড়া, সালনা ও বাংলাবাজার এলাকার ৮-১০টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

ছুটির পর শ্রমিকেরা রাস্তায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

তিনি আরও বলেন, চলমান শ্রমিক অসন্তোষের কারণে আজ সকাল ১০টা পর্যন্ত প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বর্তমানে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই এবং জেলার বাকি সব কারখানায় যথারীতি উৎপাদন চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মার্কিন নির্বাচনে ৫০ কোটি ডলার খরচ করে অনুতপ্ত ইলন মাস্ক

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

আপডেট সময় ০১:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬