ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা Logo ঢাকা ইপিজেডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন Logo গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ Logo আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, আশা ড. তিতুমীরের Logo মার্কিন নির্বাচনে ৫০ কোটি ডলার খরচ করে অনুতপ্ত ইলন মাস্ক Logo গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা Logo জাতীয় বুক অ্যাওয়ার্ড জয়ী ‘হুনা’: ছয় বছরের বন্দিজীবন নিয়ে লেখা বইয়ের জন্য পুরস্কৃত আবদেলরহমান এলগেন্ডি। Logo সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? জেনে নিন ৫ লক্ষণ Logo ১৭৩ রানের জুটিতে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর Logo সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রম চলছে

ঢাকা ইপিজেডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন

নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় পার্কিং করে রাখা একটি খালি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রাকটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ডিইপিজেডের নতুন জোনের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। সকালে ইপিজেড ফায়ার স্টেশনের লিডিংম্যান সুব্রত বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা নতুন ডিইপিজেডের প্রধান ফটকের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা খালি ট্রাকটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এর মাত্র দুই মিনিট পর ভোর ৪টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে অগ্নিকাণ্ডের খবর পৌঁছায়।

সংবাদ পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরীর নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

লিডিংম্যান সুব্রত জানান, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে পুরো ট্রাকটি ভস্মীভূত হওয়ার হাত থেকে রক্ষা পায়। অগ্নিকাণ্ডে ট্রাকটির আংশিক ক্ষতি হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা

ঢাকা ইপিজেডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন

আপডেট সময় ০১:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬