ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা Logo ঢাকা ইপিজেডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন Logo গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ Logo আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, আশা ড. তিতুমীরের Logo মার্কিন নির্বাচনে ৫০ কোটি ডলার খরচ করে অনুতপ্ত ইলন মাস্ক Logo গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা Logo জাতীয় বুক অ্যাওয়ার্ড জয়ী ‘হুনা’: ছয় বছরের বন্দিজীবন নিয়ে লেখা বইয়ের জন্য পুরস্কৃত আবদেলরহমান এলগেন্ডি। Logo সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? জেনে নিন ৫ লক্ষণ Logo ১৭৩ রানের জুটিতে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর Logo সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রম চলছে

বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

যে কোনো বিপদে-আপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এ অঙ্গীকার করেন তারেক রহমান। দোয়া মাহফিলে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও।

দোয়া-মোনাজাতের আগে তারেক রহমান বলেন, যেই মা-বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা বেগম খালেদা জিয়া করে দিয়েছিলেন, সেই মা-বোনদের অর্থনৈতিকভাবে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। সেই জন্য ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই।

কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলামিনের রহমের ওপরে। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ হচ্ছে রহমানুর রাহিম। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, আল্লাহ যদি আমাদের রহম করেন, তাহলেই একমাত্র আমাদের কাজে সফল হবো, যোগ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ সুযোগ দিলে আপনারা যে থাকার কষ্ট করছেন, সেই কষ্ট ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই। এইখানে যে মানুষগুলো থাকেন, তাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট করবো, সেই ফ্ল্যাটগুলো আমরা তাদের নামে দিতে চাই। 

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা

বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

আপডেট সময় ০৬:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬