ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত্রী Logo তেলের দাম না বাড়ালে এলসি খোলার অর্থের ঘাটতি মেটানো কঠিন ছিল Logo দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া Logo বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে হেনস্তা, সেই অভিনেতা ১৪ দিনের রিমান্ডে Logo ‘মৌচাক’খ্যাত অভিনেত্রী মিঠু মারা গেছেন Logo ‘ফিরে আসার গল্প’-এ সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার Logo শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, মিলল ৫৭২ জনের কঙ্কাল Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার Logo কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, ভাঙন তীব্র Logo ইংল্যান্ডের দল থেকে সরে দাঁড়ালেন পালমার

ঢাকায় রেল পরিচালকের আকস্মিক মৃত্যু

ঢাকায় রানিং রুমে কর্তব্যরত অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক ট্রেন পরিচালক মারা গেছেন। গতকাল তিনি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন পরিচালনা করে ঢাকায় পৌঁছান। আজ সকালে তার বুড়িমারী এক্সপ্রেস ট্রেন নিয়ে লালমনিরহাট যাওয়ার কথা ছিল।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক চারটার দিকে হঠাৎ তিনি তীব্র বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। এ সময় পাশে থাকা অন্যান্য ট্রেন পরিচালকরা দ্রুত তাকে নিকটস্থ একটি মেডিকেল কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ট্রেন পরিচালকের গ্রামের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলায়। তিনি লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের সদর দপ্তরে কর্মরত ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে রেল বিভাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও সংশ্লিষ্টরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত্রী

ঢাকায় রেল পরিচালকের আকস্মিক মৃত্যু

আপডেট সময় ১২:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬