শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শহীদ আসাদের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগসংলগ্ন শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শহীদ আসাদের ৫৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় সংগঠনের নেতাকর্মীরা শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ১৯৬৯ সালের আইয়ুববিরোধী আন্দোলনে শহীদ আসাদ এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহসভাপতি আব্দুল্লাহ আল নাঈম, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মো. সাদ্দাম মীর, ফেরদৌস আলম, নূরুল আমিন নূর প্রমুখ।

বাংলা৭১নিউজ/এনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com