ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’

রাজধানীর মিরপুরের প্যারিস রোডে দাঁড়িয়ে আছে এক বিশাল কংক্রিটের কাঠামো। প্রায় ২৮ বছর ধরে পরিত্যক্ত, অন্ধকারে ঢাকা, জনমনে আতঙ্ক ছড়ানো একটি ভবন। রাজধানীর অন্যতম প্রাণ কেন্দ্রে থাকা এ ভবনটি স্থানীয়দের কাছে পরিচিত ‘ভূতুড়ে মার্কেট’ নামে। নির্মাণ অসমাপ্ত এ ভবন এখন মাদক ও অপরাধ কর্মের নিরাপদ আখড়া হয়ে উঠেছে।

সম্প্রতি ওই পরিত্যক্ত ভবন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হওয়ার পর নগর ব্যবস্থাপনার এ ব্যর্থতা নতুন করে সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, গত ৫ বছরে আটটির বেশি লাশ পাওয়া গেছে ওই ভবন থেকে। গতকাল সরেজমিন দেখা গেছে, মার্কেটটির চিত্র খুবই করুণ। দেওয়ালে শ্যাওলা জমেছে।

খসে পড়ছে পলেস্তারা। মার্কেটের পশ্চিম পাশের কিছু অংশ দখল করে গড়ে উঠেছে বস্তি। ভবনের নিচতলায় সারি করা রিকশা, ভ্যান। ভিতরে দিনের বেলা প্রবেশ করলেও গা শিউরে ওঠে। বিশাল আয়তনের মার্কেটটির নিচতলায় সুনসান নীরবতা। বাতাসে ভেসে আসে মাদকের গন্ধ। এ ছাড়া ফেনসিডিলের বোতল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে আশপাশে।

দুই একর জমির ওপর ছয় তলাবিশিষ্ট ভবনটি এখন ভূতুড়ে। অথচ এ অবকাঠামো নির্মাণে ডিএনসিসির খরচ হয়েছে অন্তত ২৫ কোটি টাকা। ওই জমির বাজারমূল্য শত কোটি টাকার বেশি। মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোডে নিউ ডিএনসিসি মার্কেটটি। ১৯৯৬ সালে মার্কেটটির নির্মাণকাজ শুরু হয়।

ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করে ২ হাজার ৩৬৩টি দোকানও বরাদ্দ দেয় তৎকালীন কর্তৃপক্ষ। এরপর সরকার পরিবর্তন, মেয়র বদল, সিটি করপোরেশন বিভক্তির কারণে ওই মার্কেটের বাকি কাজ শেষ হয়নি। সে সময়ের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান খালেক এন্টারপ্রাইজ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় পালিয়ে যান।

এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান এ প্রতিবেদককে বলেন, ‘১৬ জানুয়ারি রাতে ওই মার্কেট থেকে সুমন নামে একজনের লাশ উদ্ধার করা হয়। দুর্গন্ধের সূত্র ধরে মার্কেটের নিচতলায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা। নিহত ব্যক্তির মাথায় জখমের চিহ্ন ছিল।

এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, ৫ বছরে অন্তত আটজনের লাশ সেখান থেকে পাওয়া গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। মার্কেটটি দ্রুত চালু করার জন্য আমরা সিটি করপোরেশনকে চিঠি লিখব।’

স্থানীয়রা বলছেন, সময়মতো মার্কেট না হওয়ায় অনেক জায়গা এরই মধ্যে দখল হয়ে গেছে। মাদকসেবীরা এখানে দিনে-রাতে নেশার আড্ডা বসায়। চলে জুয়া খেলা। ছিনতাইকারীরা তাদের পরিকল্পনা ও ভাগবাঁটোয়ারার কেন্দ্র হিসেবে ব্যবহার করছে ভবনটিকে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’

আপডেট সময় ১১:৫৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬