ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন

আপিল শুনানিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪১৭ জন প্রার্থিতা ফিরে পেয়ে বৈধ প্রার্থীর তালিকায় যুক্ত হয়েছেন। এ নিয়ে মোট বৈধ প্রার্থী দাঁড়াল ২২৫৩ জন। 
 
রবিবার (১৮ জানুয়ারি) নয়দিনের শুনানি শেষ করে নির্বাচন কমিশন।

গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে এবার আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করেন। এতে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

৩০০ আসনে বৈধ প্রার্থী থাকে ১৮৪২ জন। এরপর ৬৪৫ জন আপিল করেন। আপিলকারীদের মধ্যে ১০ জানুয়ারি থেকে রবিবার টানা ৯ দিনে শুনানিতে ৪১৭ জন প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বৈধ প্রার্থী দাঁড়াল ২ হাজার ২৫৩ জন।

তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
 
এবার ৪১৭ জন প্রার্থিতা ফিরে পেলেন, যা গতবারের চেয়ে দেড়শ জন বেশি। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে বাদ যায় ৭৩১টি। এরপর ৫৬০ জন আপিল করলে প্রার্থিতা ফিরে পান ২৮৬ জন।

শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আপনারা হয়তো অনেকেই আমাদের সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টা আমরা কীভাবে ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। বিকজ উই ওয়ান্ট দি ইলেকশন টু বি পার্টিসিপেটেড। আমরা চাই যে সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন

আপডেট সময় ০১:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬