শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডে সম্পৃক্ততায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রসিকিশন থেকে সোমবার (১৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ জমা দেওয়া হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।

শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার ছেলে ছেলে অয়ন ওসমানকেও আসামি করা হয়েছে এ মামলায়।

জুলাই-আগস্টে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে নারায়ণগঞ্জ। এ ঘটনায় সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়। আসামিদের বিরুদ্ধে গত ১ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে গ্রেফতারের স্বার্থে সব আসামির নাম প্রকাশ করা হয়নি।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com