ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা কর্মশালা সম্পন্ন Logo পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা Logo বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা : তামিম ইকবাল Logo তেলের বাজারের নিয়ন্ত্রণ ওপেক নয়, এখন চীনের হাতে Logo জার্মানির সঙ্গে বিশাল অঙ্কের সাবমেরিন চুক্তির দ্বারপ্রান্তে ভারত, বৈঠকের সম্ভাবনা শিগগিরই Logo শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ Logo রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন : সাইফুল হক Logo নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

বিয়ে করলেই ১৬ লাখ, সন্তান জন্ম দিলে ৩২ লাখ টাকা!

পরিবার গঠনে তরুণদের উৎসাহিত করতে সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘আল হাবতুর গ্রুপ’ তাদের কর্মীদের জন্য এক বিশাল আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে।

দুবাইয়ের প্রখ্যাত ধনকুবের এবং এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আল হাবতুর জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ে করলে তাকে ৫০ হাজার দিরহাম প্রদান করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকার সমান। খবর খালিজ টাইমসের।

এখানেই শেষ নয়, বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে যদি ওই দম্পতির সন্তান জন্ম নেয়, তবে এই অনুদানের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় খালাফ আল হাবতুর এই মহতী উদ্যোগের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি উল্লেখ করেন, বিবাহ এবং পরিবার গঠন কেবল ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং এটি একটি সামাজিক ও জাতীয় দায়িত্ব।

একটি শক্তিশালী জাতি ও স্থিতিশীল সমাজ গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম। তিনি মনে করেন, সরকার যুবসমাজকে পারিবারিক জীবন শুরু করতে বিভিন্নভাবে সহায়তা দিলেও দেশের প্রতিটি সচ্ছল প্রতিষ্ঠান ও নাগরিকদের পক্ষ থেকে এমন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৫ লাখে, যার মধ্যে স্থানীয় নাগরিকদের হার মাত্র ১৫ শতাংশ।

জনসংখ্যার এই ভারসাম্য বজায় রাখতে এবং স্থানীয়দের পারিবারিক সুরক্ষায় দেশটির সরকার আগে থেকেই বিভিন্ন আর্থিক কর্মসূচি পরিচালনা করে আসছে।

আল হাবতুর গ্রুপের এই ঘোষণা সেই সরকারি প্রচেষ্টাকে আরও বেগবান করবে বলে ধারণা করা হচ্ছে। মূলত বেসরকারি খাতে আমিরাতি নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ বোনাস বা অনুদানের ব্যবস্থা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

বিয়ে করলেই ১৬ লাখ, সন্তান জন্ম দিলে ৩২ লাখ টাকা!

আপডেট সময় ১২:৪৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬