ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা কর্মশালা সম্পন্ন Logo পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা Logo বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা : তামিম ইকবাল Logo তেলের বাজারের নিয়ন্ত্রণ ওপেক নয়, এখন চীনের হাতে Logo জার্মানির সঙ্গে বিশাল অঙ্কের সাবমেরিন চুক্তির দ্বারপ্রান্তে ভারত, বৈঠকের সম্ভাবনা শিগগিরই Logo শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ Logo রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন : সাইফুল হক Logo নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

দ্বৈত নাগরিকত্ব: ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব জটিলতা থাকা ২৩ প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল, একজনের রায় স্থগিত ও ২০ জনের প্রার্থিতা নমনীয় হয়ে ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তিন ধাপে আপিল শুনানি গ্রহণ করে ইসি। শুনানি শেষে ইসির রায় পর্যালোচনা করে এমন তথ্য জানা যায়।

ইসি সূত্রে জানা যায়, শুনানিতে অনুপস্থিত থাকায় দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূইঞার প্রার্থিতা বাতিল করা হয়। আর কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদের তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগের বিষয়টি যাচাইয়ের জন্য তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছে। তবে কমিশন সূত্রে জানা গেছে, কুমিল্লা-৩ আসনে তার প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি।

দ্বৈত নাগরিকত্ব বিষয়ে যাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই- ঢাকা-১ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের বিএনপির একেএম কামরুজ্জামান, সাতক্ষীর-৪ আসনে বিএনপির মনিরুজ্জামান, ফরিদপুর-২ আসনে বিএনপির শামা ওবায়েদ, সুনামগঞ্জ-২ আসনে বিএনপির তাহির রায়হান, মৌলভীবাজার-২ আসনে বিএনপির শওকতুল ইসলাম, হবিগঞ্জ-১ স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জামায়াতের জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির কবির আহমেদ ভুইয়া, ফেনী-৩ আসনে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম, রংপুর-১ আসনে জাতীয় পার্টির মো. মঞ্জুম আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাপা খোরশেদ আলম, নাটোর-১ আসনে খেলাফত মজলিশের আজাদুল হক, যশোর-২ আসনের জামায়াতের মোসলেম উদ্দীন ফরিদ, চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের একে ফজলুল হক, শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম, চট্টগ্রাম-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমজাদ হোসেন, কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের মাহবুব আলম সালেহী, মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির আফরোজা খানম রিতা ও সুনামগঞ্জ-৩ আসনে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

এছাড়া ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতাও বাতিল করা হয়েছে।

শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আপনারা আজকে উপস্থিত থেকে আমাদের এই যে আপিল নিষ্পত্তিতে যে সহায়তা করেছেন এটা শেষ সহায়তা নয়, ভোটটা সুন্দর করতে আপনাদের সহায়তা চাই। কিছু কার্যক্রম আমাদের ভোটfর দেখেন আপনারা, হয়তো আমাদের সমালোচনা করতে পারেন। আমরা স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটার সমর্থনের বিষয়টা ছাড় দিয়েছি আপনারা দেখেছেন। কারণ আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দ্বৈত নাগরিকত্ব: ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী

আপডেট সময় ১০:২১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬