আমাদের রক্তের ওপর দাঁড় করাইয়া এই বাংলাদেশকে আর কোনো বুর্জোয়াদের হাতে তুলে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।আজ রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর মিলনায়তনে ‘নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নের বেগম খালেদা জিয়ার ভূমিকা শীর্ষক’ আলোচনা সভায় অনলাইনে ভাচুর্য়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যে বয়সে আমাদের একটা নির্ভার জীবন কাটানোর কথা, পরিবারকে সময় দেওয়ার সময়, মা-বাবার কাছে নিরাপদে থাকার কথা কিন্তু এখন আমাদের রাজপথে, কোর্টের বারান্দায় এই বয়সেও আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়। আমরা ঘর থেকে বের হলে জানি না আবার নিরাপদে ঘরে ফিরব কিনা, সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কিনা, হাদির ভাইয়ের সন্তান আর কোনোদিন হাদি ভাইকে ফিরে পাবে না’।