সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের অসম্মতি শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ ৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত অন্ধকার গলি থেকে গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’ শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে জামায়াতের হট্টগোল, স্পিকারের রুলিং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ হাজারই নারী: স্বাস্থ্যমন্ত্রী

কাশ্মীর উত্তেজনার মধ্যেই মিসাইল ধ্বংসের পরীক্ষা চালাল ভারত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

জম্মু-কাশ্মীরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান পরোক্ষভাবে এ হামলার সঙ্গে জড়িত। 

এই ঘটনার জেরে বুধবার পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে ভারত। সেই সঙ্গে পাকিস্তানিদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিল ও ভারতে অবস্থিত পাকিস্তানের দূতাবাস থেকে পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি। এছাড়া দুই দেশের মধ্যকার প্রধান বর্ডার ক্রসিংটিও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

এই উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। 

মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে নৌবাহিনী জানিয়েছে, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল বিধ্বংসকারী আইএনএস সুরাত সফলভাবে সামুদ্রিক অঞ্চলে একটি দ্রুত, নিচ দিয়ে উড়ে যাওয়া মিসাইল ধ্বংস করেছে। এরমাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলস্টোন অর্জিত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় নৌবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, পাকিস্তানের নৌ কর্মকর্তারা করাচি উপকূলে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সারফেস টু সারফেস মিসাইলের পরীক্ষা চালাবে, যা ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে। 

সূত্র: ইন্ডিয়া টুডেটাইমস অব ইন্ডিয়াদ্য হিন্দু

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com