শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

গুমের মামলার ঘটনাস্থল পরিদর্শনের আবেদন মঞ্জুর

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের মামলার ঘটনাস্থল হিসেবে উল্লিখিত র‌্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি চেয়ে আসামিপক্ষের আইনজীবীদের করা আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

টিএফআই সেল পরিদর্শনের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাবারক হোসেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, র‌্যাবের টিএফআই সেলকে এ মামলার অপরাধের ঘটনাস্থল হিসেবে ফরমাল চার্জে উল্লেখ করেছে প্রসিকিউশন। আমাদের ওই ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি ট্রাইব্যুনাল দিয়েছেন।

এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ বিষয়ে বলেন, আসামিপক্ষের আইনজীবীরা র‌্যাবের টিএফআই সেল বা ঘটনাস্থল পরিদর্শনের আবেদন করেন।

তাদের আবেদনটি মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। তবে শর্ত দেওয়া হয়েছে প্রসিকিউশনকে জানিয়ে সেখানে যেতে হবে। প্রসিকিউশন চাইলে সেখানে উপস্থিত থাকতে পারবেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com