বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা যুদ্ধে ৬৫০ মার্কিন সেনা হতাহত: দাবি ইরানের ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ইরান বসতে চায়, আমি বলেছি ‘অনেক দেরি হয়ে গেছে’: ট্রাম্প চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের

আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা

বাংলা৭১নিউজ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ১১ দল। এর আগে দুপুরে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠক করবেন।

১১ দল সূত্রে জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের বৈঠকে সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সকাল থেকে বিভিন্ন দল তাদের নির্বাহী পরিষদেও বৈঠক করবে। এরপর সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ইনশাআল্লাহ।’

এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিসের বৈঠক হয়। সেখানে তারা জানায়, ১৪ জানুয়ারি বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন হব, এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে।

একই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদ। মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের মোবাইলে কল, এসএমএস করা হলেও তারা কোনো সাড়া দেননি।

তবে ১১ দলের একটি সূত্র জানিয়েছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই ইসলামি আন্দোলনের মিটিং শেষ হয়েছে। বুধবার তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে সিদ্ধান্ত আসবে। মঙ্গলবার দলটি জামায়াতের সঙ্গে এবং নিজস্বভাবে বসলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com