রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

অন-অ্যারাইভাল ভিসা স্থগিত : নাগ‌রিকদের যে বার্তা দিল ভুটান-মালদ্বীপ

বাংলা৭১নিউজ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কাজে বাংলাদেশে আসা বিদেশি নাগরিক ছাড়া অন্য সব বিদেশিদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার।

বি‌দে‌শে থাকা বাংলাদেশের মিশনগু‌লোর মাধ্যমে সং‌শ্লিষ্ট দেশগু‌লো‌তে (‌যেসব দে‌শের নাগ‌রিক‌দের অন-অ্যারাইভাল ভিসা সু‌বিধা দেওয়া হয়) এ সংক্রান্ত সিদ্ধান্ত জানা‌নোর পর ভুটান ও মালদ্বীপ সরকার তা‌দের নাগ‌রিক‌দের এই ব্যাপা‌রে নি‌র্দেশনা দি‌য়ে‌ছে।

মঙ্গলবার ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থিম্পুতে বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে বাংলাদেশ সরকার ভুটানসহ সব যোগ্য দেশের জন্য ‘ভিসা অন-অ্যারাইভাল’ সুবিধা স্থগিত করেছে, যা আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর হবে।

এই পরিপ্রেক্ষিতে যেসব ভুটানের নাগরিক উপরোক্ত সময়ের মধ্যে বাংলাদেশ ভ্রমণ করতে ইচ্ছুক তাদের ভ্রমণের আগে থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভিসার জন্য অগ্রিম আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। 

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন নির্বাচনের জন্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য বাংলাদেশ ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা ইস্যু স্থগিত করবে।

এ সময় বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক সব যাত্রীকে হুলহুমালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আগমনের আগে বাধ্যতামূলক ভিসা পেতে সতর্ক করেছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com