বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা যুদ্ধে ৬৫০ মার্কিন সেনা হতাহত: দাবি ইরানের ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ইরান বসতে চায়, আমি বলেছি ‘অনেক দেরি হয়ে গেছে’: ট্রাম্প চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ফায়ার সার্ভিসের পাশে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ভোলাহাট উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শওক, ভোলাহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলঙ্গীর রেজা, আওয়ামী লীগের কর্মী সাদিকুল ইসলাম, মোবারক আলী, মো. সাইদুল রহমান, আরিফ আলী ও এমারতসহ ৫০ জন নেতাকর্মী।

নতুন করে যোগ দেওয়া নেতাকর্মীরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় কার্যক্রমকে আরও বেগবান করবেন বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের কর্মীরা।

ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ বলেন, ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগের অন্তত ৫০ জন নেতাকর্মী বিএনপির আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন।

তিনি বলেন, এই যোগদানের মাধ্যমে ভোলাহাটে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হলো এবং আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে দল আরও গতিশীল হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com