ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

ঢাকায় নেওয়া হচ্ছে টেকনাফে গুলিবিদ্ধ হুজাইফাকে

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ হওয়া শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন হুজাইফাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে মেডিকেল বোর্ড।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও অধিকতর উন্নত চিকিৎসার প্রয়োজন। বিকেল চারটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে রওনা দেওয়া হয়।

চমেক হাসপাতালের চিকিৎসকরা জানান, হুজাইফা আফনানের অবস্থা আগের চেয়ে ভালো। তবে তার স্নায়বিক জটিলতা ও আঘাতের গুরুত্ব বিবেচনা করে তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে স্থানান্তরের পরামর্শ দিয়েছে গঠিত মেডিকেল বোর্ড।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির (জেলা) এসআই আলাউদ্দিন তালুকদার জানান, মঙ্গলবার (আজ) বিকেল চারটার দিকে হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

ঢাকায় নেওয়া হচ্ছে টেকনাফে গুলিবিদ্ধ হুজাইফাকে

আপডেট সময় ০৫:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬