ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

বিসিএসআইআর ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান দুই দেশ ও প্রতিষ্ঠানের প্রচলিত আইন, বিধি-বিধান ও জাতীয় নীতিমালার আলোকে গবেষণা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। এর আওতায় জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানসহ পারস্পরিক সম্মত বিভিন্ন গবেষণা ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা, শিক্ষক ও বিজ্ঞানীসহ গবেষণা সংশ্লিষ্ট জনবলের আদান-প্রদান, গবেষণা প্রকল্পে যৌথ অংশগ্রহণ, পরামর্শসেবা প্রদান এবং শিক্ষা ও গবেষণাভিত্তিক প্রোগ্রাম উন্নয়নে একসঙ্গে কাজ করা হবে।

বিসিএসআইআর-এর পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং কোপিন স্টেট ইউনিভার্সিটির পক্ষে সেন্টার ফর ন্যানো টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এ সময় বিসিএসআইআর-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে এবং এর মেয়াদ পাঁচ বছর। দুই পক্ষের লিখিত সম্মতির মাধ্যমে ভবিষ্যতে এর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

বিসিএসআইআর ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় ০৫:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬