ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo  ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা Logo তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার Logo তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি Logo প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’: জয়সওয়াল Logo ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় Logo দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন Logo তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার Logo কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল

রাজশাহীতে নারী ভোটারদের নিয়ে গণভোটের বিশেষ প্রচারণা

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহীতে নারী ভোটারদের জন্য বিশেষ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী মহিলা কলেজের অডিটোরিয়াম ও রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। 

তিনি বলেন, গণভোট ও নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। আপনার পছন্দের প্রার্থীকে সচেতনভাবে ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণে তরুণ ও প্রথমবারের ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবর্তনের চাবিকাঠি এখন আপনাদের হাতে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আশপাশের মানুষদের মধ্যেও গণভোট সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সারোয়ার জাহান এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইব্রাহিম আলী। তারা নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গুজব থেকে দূরে থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারণা অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা গণভোট ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে পারেন। এ সময় তরুণ ভোটাররা গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের লক্ষে প্রথম গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

 ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

রাজশাহীতে নারী ভোটারদের নিয়ে গণভোটের বিশেষ প্রচারণা

আপডেট সময় ০২:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬