ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

পোস্টাল ব্যালটে ভোট : নিবন্ধিতদের তথ্য শতভাগ যাচাইয়ের নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটারদের তালিকা শতভাগ যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি, সরকারি কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য মূল ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখবেন রিটার্নিং কর্মকর্তারা। তালিকায় কোনো ধরনের ত্রুটি এড়াতে এবং দ্বৈত ভোট রোধে এই বিশেষ যাচাই প্রক্রিয়া পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সোমবার (১২ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্র থেকে এসব তথ্য জানা গেছে।

ইসি জানায়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, সরকারি কর্মকর্তা, ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনের আওতাধীন ব্যক্তিরা এবার সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। ইন্টার কান্ট্রি পোস্টাল ভোটিং এবং আউট অব কান্ট্রি ভোটিং প্রকল্পের আওতায় এ উদ্যোগ নিয়েছে ইসি।

পরিপত্রে ICPV & OCV জলছাপ চিহ্নিত ভোটার তালিকা এবং শুধুমাত্র নিবন্ধিত ICPV & OCV ভোটারদের মুদ্রিত ছবিসহ ভোটার তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে পিডিএফ কপি ও মুদ্রিত ভোটার তালিকা শতভাগ যাচাই করে মুদ্রিত ভোটার তালিকা সঠিক আছে বা ত্রুটিমুক্ত মর্মে সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসারদের প্রত্যয়নপত্র প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, নিবন্ধিত ICPV & OCV ভোটারদের ছবিসহ ভোটার তালিকা দুই কপি প্রিন্ট করতে হবে।

প্রিন্ট করার পর ছবিসহ ভোটার তালিকার মধ্যে এক কপি পোস্টাল ব্যালট গণনাকেন্দ্রে ব্যবহারের জন্য রিটার্নিং অফিসারের নিকট সরবরাহ করতে হবে এবং আরেক কপি ব্যাকআপ হিসেবে সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সংরক্ষিত থাকবে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

পোস্টাল ব্যালটে ভোট : নিবন্ধিতদের তথ্য শতভাগ যাচাইয়ের নির্দেশ ইসির

আপডেট সময় ০৭:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬