ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo  ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা Logo তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার Logo তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি Logo প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’: জয়সওয়াল Logo বিআরটিসি লেখা মেহেদি হাতে পিংক বাস চালালেন নারী চালক Logo ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় Logo দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন Logo তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার

রৌমারী সীমান্তে রাবার বুলেট ছুড়ে যুবককে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে চোরাকারবারির সময় রাবার বুলেট ছুড়ে মিস্টার আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

সোমবার (১২ জানুয়ারি) ভোরে রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৩ নম্বর এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে মিস্টার আলীসহ তিনজনের একটি সংঘবদ্ধ দল খাটিয়ামারী সীমান্ত দিয়ে কম্বল পাচার করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিষয়টি বুঝতে পারে। পরে তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়া হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মিস্টার আলীকে ধরে নিয়ে যায় বিএসএফ।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, শুনেছি খাটিয়ামারী সীমান্ত দিয়ে তারা কম্বল পারাপারের সময় বিএসএফ তাদের ধাওয়া করে। পরে অন্যরা পালিয়ে গেলে মিস্টার আলীকে ধরে নিয়ে যায় তারা।

তবে রৌমারী বিজিবি ক্যাম্পে যোগাযোগ করা হলে তারা বিষয়টি জানেন না বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্যাম্পের দায়িত্বশীল সূত্র জানায়, সীমান্ত এলাকায় টহল দেওয়া হয়েছে— এমন কোনো খবর ভুক্তভোগীর পরিবার বা বিএসএফের পক্ষ থেকে জানা যায়নি।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

 ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

রৌমারী সীমান্তে রাবার বুলেট ছুড়ে যুবককে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় ০৪:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬