ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী Logo বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কয়েক দিনের মধ্যে কাটবে গ্যাস সংকট: অর্থ উপদেষ্টা Logo বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ পাঠানোর অনুরোধ ত্রিবেদীর Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: নৌমন্ত্রী Logo প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা Logo সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই Logo  সুদ ছাড়াই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ Logo গুরুত্বপূর্ণ চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন

আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাইলে ‌‘হ্যাঁ’ ভোট দিতে হবে : উপদেষ্টা

স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যদি আমরা আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে।

রবিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিক পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, দেড় বছর আগে ঢাকার রাস্তায় ছাত্ররা, শ্রমিক ও জনসাধারণ রক্ত দিয়েছিলেন বাংলাদেশের পরিবর্তন আনার জন্য। সেই পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে।

আদিলুর রহমান বলেন, আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছেন। যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। তারা ওই বাংলাদেশই চেয়েছেন, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। আমরা খুব বেশি কাজ করতে পারিনি। যেটুকু পেরেছি সে কাজটা যেন স্থায়ী করতে পারি।

উপদেষ্টা বলেন, আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না। অন্যায় অবিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না। এটাই আমাদের আকাঙ্ক্ষা।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী

আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাইলে ‌‘হ্যাঁ’ ভোট দিতে হবে : উপদেষ্টা

আপডেট সময় ০৫:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬