ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

রাখাইনে রাতভর ড্রোন হামলা-গোলাগুলি, পড়ছে এপারে

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ, আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী ত্রিমুখীর ড্রোন হামলা ও গুলিবর্ষণের শব্দে আতঙ্কিত এপারের মানুষ। এরই মধ্যে এপারে গুলি এসে পড়ার ঘটনাও ঘটেছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা থেকে রোববার (১১ জানুয়ারি) সকাল পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং সীমান্তের খুব কাছে রাখাইনে এ সংঘর্ষ হচ্ছে। এখনো বোমা বিস্ফোরণ এবং শত-শত গোলাগুলির ফায়ার চলমান। খুব থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় আরেক বাসিন্দা রফিক বলেন, রোববার সকালেও প্রচুর গোলাগুলি হয়েছে। এসময় একটি বুলেট আমার পায়ের সামনে মাটিতে পড়ে। অল্পের জন্য রক্ষা পেলাম।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, হোয়াইক্যং সীমান্তের ওপারে যে হারে বোমা বিস্ফোরণ ও গোলাগুলি হচ্ছে, সারারাত পরিবারের সদস্যরা জেগে ছিল। একেকটা বিস্ফোরণে বাড়িঘর কেঁপে উঠছে। নারী ও শিশুরা ভয়ে কাঁদছে।

আরেক বাসিন্দা মো. ছৈয়দ হোসেন বলেন, হোয়াইক্যং সীমান্তের কাছে পরিস্থিতি ভয়াবহ। এপারের সাধারণ মানুষ অনিরাপদ মনে করছে। বাড়ি-ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, গত তিনদিন হোয়াইক্যংয়ের ওপারে রাখাইন সীমান্তে দিনে-রাতে গোলাগুলি ও বোমা বিস্ফোরণ হচ্ছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত শত শত রাউন্ড গুলির ফায়ার ও একের পর বোমা বিস্ফোরণের শব্দে এপারের বাসিন্দাদের স্বাভাবিক চলাফেরা ব্যাঘাত ঘটছে। সেখান থেকে ছোড়া গুলি এপারে এসে পড়ছে। মানুষের চিংড়ি ঘেরে ও চাষের জমিতে গুলি এসে পড়ছে।

তিনি আরও বলেন, রোববার সকাল থেকে এখনো গোলাগুলি ও বোমার বিস্ফোরণ হচ্ছে।

রোববার সকালে রাখাইন থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা আরমান বলেন, রাখাইন সীমান্তের কাছে রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। আমি সেখানে থাকতে না পেরে চলে আসছি। মাঝে মধ্যে জান্তা বাহিনীও আক্রমণ করছে।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির বিষয়টি আমরা অবগত আছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বিজিবির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

রাখাইনে রাতভর ড্রোন হামলা-গোলাগুলি, পড়ছে এপারে

আপডেট সময় ১১:১৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬