ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ১৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানিতে ৫১ জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রথম দিনের শুনানিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সেই সঙ্গে ১৬ জনের প্রার্থিতা বাতিল এবং তিনজনের বিষয়টি অপেক্ষমাণ রাখা হয়। প্রয়োজনীয় কাগজপত্র জমাদান শেষে এগুলো নিয়ে পুনরায় শুনানি করবে ইসি।

কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন। প্রথম দিনে মোট ৭০ জনকে শুনানির জন্য ডাকা হয়। এর মধ্যে ৫১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, তিনজনের অপেক্ষমাণ এবং বাকিগুলোর আবেদন নামঞ্জুর করা হয়।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা গত ৪ জানুয়ারি পর্যন্ত ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়।

শনিবার সকাল ১০টা থেকে কমিশনে আপিল শুনানি শুরু হয় এবং তা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

আজ ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল ও মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হবে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ১৬

আপডেট সময় ০৭:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬