ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

কাশ্মিরের ঘটনায় বলিউডে শোকের ছায়া

ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে ভয়াবহ হামলা ও ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনায় সে দেশে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতেও দেখা গেছে তারকাদের। 

অনুপম খের, অক্ষয় কুমার, সোনু সুদের পর এবার শাহরুখ, সালমান খান পোস্ট করেছেন। ‘অমানবিক’ ঘটনা বলে উল্লেখ করে প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে থাকতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা।

শাহরুখ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘পহেলগামে যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে শোকপ্রকাশের কোনও ভাষা নেই। এই সময়ে শুধু ঈশ্বরের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনও কিছুই করার থাকে না। আমার গভীর সমবেদনা রইল পরিবারগুলোর জন্য। আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে লড়াই করতে পারি এবং দ্রুত ন্যায়বিচার পাই।’

এক্স অ্যাকাউন্টে সালমান লিখেছেন, ‘কাশ্মীর, পৃথিবীর স্বর্গ। যা বর্তমানে নরকে পরিণত হচ্ছে। নিরীহ মানুষদের টার্গেট করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। একজন নিরপরাধ ব্যক্তির হত্যা, গোটা জাতির হত্যার সমান।’

শাহরুখ, সালমান ছাড়াও বলিউডের একঝাক তারকাকে দেখা গিয়েছে পহেলগাম নিয়ে পোস্ট করতে। প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে এই ঘটনার তীব্র সমালোচনা করে লিখেছেন, ‘পহেলগামে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। কেউ ছুটি কাটাতে, কেউ আবার মধুচন্দ্রিমায় সেখানে পরিবারের সঙ্গে গিয়েছিলেন। কেবল হয়তো বা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমি খুবই মর্মাহত।’

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

কাশ্মিরের ঘটনায় বলিউডে শোকের ছায়া

আপডেট সময় ১২:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫