রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সুমন মিয়া ওরফে মো. হাবিবুল বাসার সুমন (৩৫)‌ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহায়তায় গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার চান্দুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দ্রুত ঢাকায় এনে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বাড্ডা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। সুমনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com