ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন Logo গোপালগঞ্জের তিন ওসিকে বদলি Logo ঝিনাইদহে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার Logo ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন Logo গাজীপুরে ১৭ কারখানা বন্ধ, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন Logo নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা Logo ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা Logo সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালতে মুক্তির নির্দেশ Logo জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান

দ্বিতীয় টেস্ট: বড় চমক রেখে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এরপরই দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে তিন বছর পর আন্তর্জাতিক টেস্ট দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। এ ছাড়া এখনও টেস্টে অভিষেক না হওয়া স্পিনার তানভীর ইসলামও স্কোয়াডে রয়েছেন।

বুধবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেই ম্যাচে আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ) মুখোমুখি হবে দুই দল।

আগের ম্যাচের দলে যে একটি পরিবর্তন আসছে সেটি আগেই ধারণা করা হয়েছিল। কারণ নাহিদ রানা এই ম্যাচ খেলেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে চলে যাবেন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে স্পিনার তানভীরকে। এ ছাড়া প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি ওপেনার জাকির হাসানের। আসন্ন টেস্টে তার পরিবর্তে ডাক পেয়েছেন বিজয়। যিনি সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ফর্মে আছেন।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

দ্বিতীয় টেস্ট: বড় চমক রেখে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

আপডেট সময় ১০:২৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫