সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গণভোট নিয়ে ভিডিও বার্তা দেবেন প্রধান উপদেষ্টা ডিগ্রি সুযোগ দেয়, শিক্ষা দায়িত্বশীল করে তোলে : শিক্ষা উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ দুর্গম কেন্দ্রের ব্যালট-কর্মকর্তাদের পরিবহনে থাকবে হেলিকপ্টার বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা ‘গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি’ ‘শুধু সরকারের নয়, গণভোট নিয়ে প্রচারণার দায়িত্ব সবার’ তিস্তা মহাপরিকল্পনা নদী এলাকা পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত ও পানিসম্পদ উপদেষ্টা বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের ইন্তেকাল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার এবং বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের সদস্য মুন্সী জালাল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (০৭ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমের ছোট ভাই মুন্সী জাকিউল আলম জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ যোহর মরহুমের নিজ বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়ারা গ্রামে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মুন্সী জালাল উদ্দিন লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

তিনি ১৮তম বিসিএসেএ মাধ্যমে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি তথ্য সার্ভিসে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। 

মুন্সী জালাল উদ্দিন গণযোগাযোগ অধিদপ্তর, বিজিবি, স্বাস্থ্য মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও তথ্য অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সহকর্মী ও অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে তথ্য পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তথ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সহকর্মীরা হাসপাতালে সমবেত হয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com