বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

জকসুর ভোট গণনা স্থগিত

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হলেও ওএমআর মেশিনে টেকনিক্যাল সমস্যার কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ভোট গণনার কার্যক্রম শুরু হয়। তবে কিছু সময়ের মধ্যেই ওএমআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়।

ভোট গণনার জন্য মোট ছয়টি ওএমআর মেশিন প্রস্তুত রাখা হলেও ত্রুটির কারণে গণনা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কনফারেন্স রুমে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠক শেষে ভোট গণনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে জকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com