ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

পোস্টাল ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন ১৫ লাখ ১১ হাজারের বেশি নাগরিক

প্রথমবারের মতো প্রবাসীসহ বিভিন্ন শ্রেণির ১৫ লাখের বেশি ভোটার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সোমবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় শেষে এই তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ মোট নিবন্ধিত হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৯৭ জন। অনুমোদনের অপেক্ষায় ৬ হাজার ৬৬ জন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৬৪ হাজার ১১৮ জন, নারী ২ লাখ ৪৭ হাজার ৩৭৭ জন।

এবার প্রবাসী, ভোটের দায়িত্বরত সরকারি চাকরিজীবী ও কয়েদিদের এই সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৪৮ হাজার ৪২৪ জন। প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে সৌদি আরব থেকে ২ লাখ ৩৬ হাজার ৪০১ জন। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে জিম্বাবুয়ে, কলম্বিয়া, ক্যামেরুন ও নাইজার থেকে।

এই চার দেশ থেকে একজন করে প্রবাসী নিবন্ধন করেছেন। মোট ৬০টির মতো দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করেছেন।
ইসির সিদ্ধান্ত অনুযাযী, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন নিবন্ধনকারীরা। কেন্দ্রে গিয়ে যারা ভোট দেবেন তাদের চেয়ে অন্তত ২০ দিন আগে ভোট দিতে পারবেন তারা।

নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ফিরতি খামসহ ব্যালট পেপার পাঠাবে কমিশন। যে ব্যালট পেপারে কোনো প্রার্থী নয়, কেবল প্রতীক থাকবে। এ ছাড়া গণভোটের জন্য থাকবে পৃথক ব্যালট।

ভোটাররা ভোট দিয়ে খামে ভরে নিকটস্থ পোস্টবক্স বা পোস্ট অফিসে জমা দিলেই তা সংশ্লিষ্ট ভোটারের আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে। রিটার্নিং কর্মকর্তা ভোটের দিন ভোট গণনা করবেন। তবে নির্দিষ্ট সময়ের পরে ব্যালট ফেরত এলে তা বাতিল বলে গণ্য হবে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে

পোস্টাল ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন ১৫ লাখ ১১ হাজারের বেশি নাগরিক

আপডেট সময় ০৮:৩০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬