ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, অনুষ্ঠান বাতিল

চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভাঙচুরকারীরা অনুষ্ঠানের আয়োজকদের ‘ফ্যাসিবাদের দোসর’ বলে দাবি করেছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) রাতে নগরীর কোতোয়ালি থানার ডিসি হিলের নজরুল স্কয়ারে অনুষ্ঠানস্থলে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে ভাঙচুরের পর বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করেছেন আয়োজকরা।

অনেক বছর ধরে ‘সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের’ ব্যানারে চট্টগ্রামের ডিসি হিলে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান হয়ে আসছে। এবার অনুষ্ঠানটি ৪৭ বছরে পা রাখতে চলেছে।

পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, রাত পৌনে ৮টার দিকে আনুমানিক ৩০ থেকে ৪০ জন যুবক ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান নিয়ে মঞ্চের দিকে আসেন। একপর্যায়ে তারা ডেকোরেশনের কাপড় ও ব্যানার ছিঁড়ে ফেলেন এবং মঞ্চের পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলেন।

হামলার পর পুলিশ এসেছে। তবে সোমবার (১৪ এপ্রিল) অনুষ্ঠান করার মতো অবস্থা আর ছিল না বলে জানান তিনি।

মোহাম্মদ আলী টিটু বলেন, ডিসি অফিসে মিটিংয়ের সময় উপস্থিতদের মধ্যে কয়েকজন হামলার সময়ও ছিলেন বলে শুনেছি আমি। মঞ্চের পেছনের ডিজাইন তারাই ছিঁড়ে ফেলে দিয়েছেন। বর্ষবরণের অনুষ্ঠান আমরা বাতিল করছি। কারণ রিস্ক নেওয়া যাবে না।

নববর্ষের দিনও এমন হামলার ঘটনা ঘটতে পারে— এমন আশঙ্কা থেকেই এবারের বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, নববর্ষের অনুষ্ঠানটি ফ্যাসিস্টের দোসররা আয়োজন করেছে বলে হামলাকারীরা দাবি করেছেন।

হামলাকারীদের জিজ্ঞাসাবাদ চলছে উল্লেখ করে আলমগীর হোসেন বলেন, হামলায় কেউ আহত হননি, কেবল ব্যানার ছিঁড়েছে। তবে মূল মঞ্চের কিছু হয়নি।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: ইউএনবি

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, অনুষ্ঠান বাতিল

আপডেট সময় ০৫:৪৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫