ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই নেতা

জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান।

রবিবার সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। পরে সকাল ১০টায় তার জামিন শুনানি হয়।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদী হাসানকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল আটটা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে মাহদী হাসানের জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় আজ সকালে তাকে আদালতে নেওয়া হয়।

বাংলা৭১নিউজ/জেনি

Tag :

জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই নেতা

আপডেট সময় ১২:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬