বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

ক্র্যাব নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে ক্র্যাব ও ডিআরইউ চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ভোটের আগ মুহূর্তেও নির্বাচনের প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। সরাসরি ভোট চাওয়ার সঙ্গে ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজের মাধ্যমে তাদের ভোট চাচ্ছেন।

এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ২৩ জন। এদের মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন— মির্জা মেহেদী তমাল ও আলাউদ্দিন আরিফ।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন— এম এম বাদশাহ, সিরাজুল ইসলাম ও হাসান উজ-জামান।

যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়াজ আহম্মেদ লাবু ও শহিদুল ইসলাম রাজী। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনুল ইসলাম ও মো. এমদাদুল হক খান।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমানুর রহমান রনি ও নিহাল হাসনাইন। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- ইসমাঈল হোসেন ইমু ও এস এম ফয়েজ।

কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন— আইয়ুব আনসারী, আবু হেনা রাসেল, মাহবুব আলম ও হরলাল রায় সাগর।

সহ-সভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য অপরাধবিষয়ক সাংবাদিকদের এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করবেন ভোটাররা।

এর আগে গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com