ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল Logo হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২ Logo মারা গেছেন ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার Logo শীতের ছুটিতে কম খরচে ঘুরে আসতে পারেন যে ৫ জায়গা Logo রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার Logo গণমাধ্যমের স্বাধীনতায় সরকার পূর্ণ আস্থাশীল: তথ্য প্রতিমন্ত্রী Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয় Logo সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক Logo হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আশিকা সুলতানা Logo ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রিয় অভিনেতা ও তার স্ত্রী

ভারতের গুয়াহাটিতে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় খল অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রুপালি বড়ুয়া। শুক্রবার (২ জানুয়ারি) শুক্রবার মধ্যে রাতে গুয়াহাটির জু রোডের ঘটনাটি ঘটে। একই দুঘটনায় আহত হয়েছেন একজন মোটরসাইকেলের আরোহী। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জু রোডের ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ হোটেলের সামনে রাত প্রায় বারোটা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বলেন, দিসপুর দিক থেকে আসা একটি অ্যাভেঞ্জার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আশিস ও রুপালিকে ধাক্কা দেয়। এদিকে কয়েকজন স্থানীয় বাসিন্দার বক্তব্য, বাইক আর পথচারীদের মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে চালক ভারসাম্য হারান। ফলে এই দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে বাইক চালকও মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গুয়াহাটির গীতানগর থানার পুলিশ। আহত মোটরসাইকেল চালককে জরুরি চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আশিস-রুপালিকে নিয়ে যাওয়া হয় গুয়াাহাটির অ্যাপোলো হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

সড়ক দুর্ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় অভিনেতা আশিস বলেন, ‘রুপালি আর আমি রাস্তা পার হচ্ছিলাম তখন একটি বাইক আমাদের ধাক্কা মারে। আমরা দুইজনেই ঠিক আছি। রুপালি ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছে তবে সবকিছু স্বাভাবিক। আমারও সামান্য চোট লেগেছে।’

আহত বাইক চালক ইতোমধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন। ভিডিও বার্তায় অভিনেতা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রিয় অভিনেতা ও তার স্ত্রী

আপডেট সময় ১১:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬