বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

‘রুহ বাবা’র সঙ্গে বলিউডে পা, ফের হিন্দি ছবিতে প্রান্তিকা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

বলিউড ব্লকবাস্টার ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে ‘রুহ বাবা’ খ্যাত কার্তিক আরিয়ানের সঙ্গে পর্দা ভাগ করে নজর কেড়েছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতেই বড় চমক দিলেন ওপার বাংলার অভিনেত্রী প্রান্তিকা দাস। আবারও হিন্দি সিনেমার পর্দায় দেখা যাবে তাকে। তবে এবার আর ছোট কোনো চরিত্রে নয়, সরাসরি কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হতে যাচ্ছে।

হরর-কমেডি ঘরানার নতুন একটি ছবিতে অভিনয় করেছেন প্রান্তিকা, যার নাম ‘জোর’। তিন বন্ধুর গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি আগামী ১৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ক্যারিয়ারের শুরুতে কার্তিক আরিয়ানের মতো তারকার সঙ্গে অভিনয় করাকে বড় মাইলফলক মনে করেন প্রান্তিকা। 

তবে নতুন ছবি ‘জোর’ নিয়ে তার উচ্ছ্বাস একটু বেশিই। ছবিতে ‘সরস্বতী’ নামের এক উচ্চাকাঙ্ক্ষী তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের চরিত্রটি নিয়ে প্রান্তিকা বলেন, ‘হিন্দি ছবিতে কাজ করার আলাদা আনন্দ আছে। এতে সারা দেশের মানুষের কাছে পৌঁছানো যায়।’

‘‘জোর’ সিনেমায় আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। সরস্বতী এমন এক মেয়ে, যে নিজের লক্ষ্য পূরণে যেকোনো পর্যায়ে যেতে পারে। এমনকি নিজের সৌন্দর্যকেও সে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দ্বিধাবোধ করে না।’

ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এই অভিনেত্রী জানান, হরর-কমেডি হওয়ার কারণে শুটিং সেটে যেমন মজা হয়েছে, তেমনি ভয়ের দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যিই শিউরে উঠেছিলেন তিনি। ছবিতে প্রচুর ভিএফএক্সের কাজ রয়েছে বলেও জানান তিনি। 

‘জোর’ সিনেমায় প্রান্তিকার সঙ্গে অন্য দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঋষভ রাজ চাড্ডা এবং আকাশ মাখিজা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শক্তিমান অভিনেতা জয় সেনগুপ্তকে। বছরের শুরুতেই বড় পর্দায় প্রান্তিকার এই নতুন মিশন কতটা সফল হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com