বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা সহায়তা আসছে, ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের ফের তিতাসে দুর্ঘটনা, রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ ময়মনসিংহে কুপিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে খালেদা জিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা বার্নিকাটের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশ রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন

ড. কামাল হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

গণফোরামের ইমেরিটাস সভাপতি ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শনিবার দুপুরে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী জানান, ড. কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। অসুস্থবোধ করায় গতকাল শুক্রবার ওনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে সুব্রত চৌধুরী বলেন, ‘বর্তমানে তিনি হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) আছেন। আরেকটু অবজারভেশনের পর ওনাকে কেবিনে নেওয়া যেতে পারে।’ 

তিনি ড. কামাল হোসেনের আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com