ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আবারও ফেনীতে বন্যার শঙ্কা, নদীপাড়ে বাড়ছে আতঙ্ক Logo প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার Logo কিউবানদের ভাতে মারতে চায় যুক্তরাষ্ট্র! Logo দল হিসেবে অপরাধের সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর Logo পানির নিচে রেললাইন, আটকে আছে পর্যটক এক্সপ্রেস Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের, চাকরির আশ্বাস Logo বান্দরবানে বন্ধ সকল পর্যটন কেন্দ্র, নাফাখুমে আটকা ৮৭ জন Logo বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে : প্রবাসী কল্যাণমন্ত্রী Logo তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী Logo যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী

ঢাকায় নামতে না পেরে ৯ ফ্লাইট গেলো চট্টগ্রাম-কলকাতা-ব্যাংকক

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ৯টি আন্তর্জাতিক ফ্লাইট। এসব ফ্লাইট চলে গেছে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংকক।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর পর্যন্ত কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে বিকল্প তিন বিমানবন্দরে পাঠানো হয়।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

তিনি জানান, কুয়াশার কারণে চারটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি কলকাতা বিমানবন্দরে ও একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।

আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টার পর থেকে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ফিরিয়ে আনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আবারও ফেনীতে বন্যার শঙ্কা, নদীপাড়ে বাড়ছে আতঙ্ক

ঢাকায় নামতে না পেরে ৯ ফ্লাইট গেলো চট্টগ্রাম-কলকাতা-ব্যাংকক

আপডেট সময় ০৮:৩৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬