ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ নিহত দুই

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরকিশা ও মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- অটোরকিশাচালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকলচালক ইয়াসিন আরাফাত (২১)।

এদের মধ্যে ইয়াসিন আরাফাত নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

তিনি বলেন, নিহত নয়ন তালুকদার যাত্রাবাড়ীর ধলপুর এলাকার রমেজ তালুকদারের ছেলে এবং ইয়াসিন আরাফাত দক্ষিণ মুগদার জহিরুল ইসলামের ছেলে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ নিহত দুই

আপডেট সময় ১০:৩৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬