ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জিয়া উদ্যানের পথে

বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জিয়া উদ্যানের পথে রওনা হয়েছে। সেখানেই প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।

সেনাবাহিনী, এসএসএফ, সিএসএফ, র‌্যাব-পুলিশের বিশেষ প্রটোকলের মাধ্যমে তাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যাপক লোক সমাগম থাকায় ধীরগতিতে আগাচ্ছে খালেদা জিয়াকে বহনকারী অ্যাম্বুলেন্স।

এর আগে বুধবার দুপুর তিনটায় সংসদ ভবন এলাকায় শুরু হয় খালেদা জিয়ার জানাজা। এতে লাখ লাখ মানুষ শরীক হয়েছেন।

মঙ্গলবার সকাল ছয়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

আপডেট সময় ০৪:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫